পাঁচবিবিতে ছাত্রনেতা শামীম অসহায়দের কোরবানির গোস্ত বিতরণ করেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি -জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ঈদুল আজহার কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডলের পক্ষ থেকে পৌরসভায় বসবাসরত গরীব অসহায় পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।

পৌরসভার গরীব অসহায়দের নিমিত্তে ১৭’টি গরু কোরবানি করেন এবং গোস্তগুলো ২’হাজারের অধিক পরিবারের মাঝে বিতরণ করেন ছাত্রনেতা শামীম হোসেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ ফয়সাল আলীম ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কোরবানির গোস্ত বিতরণ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































